দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে পৌরসভার বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার কড়ই কাদিপুর এলাকায় নির্মিত বর্জ্য শোধনাগার প্রাঙ্গনে নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, এসএনভি বাংলাদেশের জয়পুরহাট কো-অর্ডিনেটর আব্দুল হালিম, স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার সুমন আলী প্রমুখ।
জয়পুরহাট পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম বাসসকে জানান, এসএনভি বাংলাদেশের আর্থিক সহায়তায় ১৪ লাখ ৩৮ হাজার টাকা ব্যায়ে এ জৈব সার উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের ফলে উৎপাদিত জৈব সার জয়পুরহাট জেলার কৃষকদের মাঝে স্বল্প মূল্যে বিতরণ করা হবে।
আরএ