দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে নবনির্মিত শিশু পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ পার্কের উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেছেন, “শিক্ষার পাশাপাশি শিশুদের বিনোদনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। বিনোদন শিশুদের সুস্থতা, মনন ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সরোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
আরএ