দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিঙ্গাইরে থানায় মদ্যপ অবস্থায় অসদাচরণের ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিঙ্গাইর পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলামকে (২৬) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে দুই যুবদল নেতা মদ্যপ অবস্থায় সিঙ্গাইর থানায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় তারা থানায় আটক এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। পরে পুলিশ তাদের আটক করে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের নজরে আসে এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
/অ