দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাড়ির প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মমতাজ উদ্দিন (৬৮) নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) দুপুরে এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মমতাজ উদ্দিন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ জুন দানেজপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন ও আমজাদ হোসেন (৬৫) বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়ান। একপর্যায়ে ছোট ভাই আমজাদ হোসেন তার বড় ভাই মমতাজ উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে গুরতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে শুক্রবার বাড়িতে নিলে আজ ভোর রাতে তিনি মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।