দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে থানা পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধাঘন্টা ধরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় এমএ খালেকের বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানা যায়নি।