দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে চাল ও তেলসহ সরকারি নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামন্দী-কাজিপুর সড়কের নতুন ব্রজপুর গ্রামবাসী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সব ধরনের যান-চলাচল বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ব্যস্ততম সড়কটি সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।
গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, শাহিন মেম্বার নতুন ব্রজপুর গ্রামবাসীকে চাল ও তেলসহ সরকারি নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ১৫-২০ জনের কাছে থেকে আড়াই থেকে তিন হাজার টাকা নিয়েছে। সেসব সুবিধা দূরে থাক জনপ্রতি ভিজিএফের ১০ কেজি চালও দেয়নি তিনি।
যার কারণে গ্রামবাসী সকলে রাস্তায় নামতে বাধ্য হয়। এসময় টাকা ফেরত চান ভুক্তভোগীরা। সেই সঙ্গে মেম্বারের শাস্তির দাবি করেন।
আরএ