দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে একই গ্রামের তোফায়েলের ছেলে আমিনুল ইসলাম (৫০)।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি। স্ত্রীসহ বাড়ির লোকজনের সঙ্গে জানা গেছে রাগ করেই এ কাজ করে আমিনুল নামের ওই ব্যক্তি। পরে আত্মীয়-স্বজনই তাকে মারধর করেছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আরএ