দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য আজ শনিবার (৯ মে) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ মে) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজ করা হবে শনিবার। এজন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির সদর দফতরর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈদগাহ রোড, ১৫০-১৫৬ নং রোড, ১৮ নং রোড, ১৭১-১৭৫নং রোড, ১১ নং রোড, ১৬ নং রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী এবং বাংলার মোড় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে, তাই সব সময় লাইন চালু বলে বিবেচিত হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য ওজোপাডিকো লিমিটেড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
/অ