দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনে না, কারো জীবনে চলে আসে দুঃখের আঁধার। ঠিক তেমনটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গার গ্রামে। ঈদের আনন্দ ভাগাভাগি করার সময় বাচ্চাদের আতশবাজির আগুন থেকে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার বনপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহিষভাঙ্গা গ্রামের মো. আলামিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আলামিন একই এলাকার মৃত নুরু প্রামানিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ সোমবার) সকাল পৌনে ১১টার দিকে বাড়ির পাশেই বাচ্চারা আতশবাজি (পটকা) নিয়ে ঈদের আনন্দ করছিল। একটু অসাবধাণতায় ওই আতশবাজি থেকে বাড়িতে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এরপর বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে সর্বশান্ত হয়ে গেছে পরিবারটি।
স্থানীয়রা বলেন, পবিত্র ঈদের দিন এই মর্মান্তিক দুর্ঘটনা সত্যিই দুঃখজনক। পরিবারের সদস্যদের পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এতে ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সরকারি সহায়তার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন।
আরএ