দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী চৈত্র মাসের ত্রিবেনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এই মেলা হয় তিতাসনদীর তীরে অবস্থিত পৌরসভার খড়মপুর এলাকায়। ত্রিবেনী স্নানকে ঘিরে সকাল থেকে তিতাসের তীরে দেখা দেয় উৎসবের আমেজ।
স্থানীয়রা জানায়, আখাউড়া তিতাস নদীর তীরে অবস্থিত পৌরসভার খড়মপুর কেল্লা শাহ (র.) এর মাজার মাঠে প্রতি বছর চৈত্র মাসে ত্রিবেনী মেলা জমে। হাজার বছরের ঐতিহ্য এই মেলার দিন সকালে হিন্দু ধর্মের লোকজন তিতাস নদীতে স্নান করে ধর্মীয় রীতি পালন করতে মেলায় অংশগ্রহণ করে। এলাকার মুসলিমরাও সমান হারে এই মেলা উপভোগ করে।
মেলা ঘুরে দেখা গেছে. শখের হাঁড়ি, মাটির সরা, শোলার ফুল, মাটির পুতুল, কাঠের একতারা, বাশের বাশি, মোয়া, মুড়কি, মন্ডা, মিঠাই, বাতাসাসহ গ্রামীণ ঐতিহ্যের সবকিছু নিয়ে মেলায় বসেছেন বিক্রেতারা। ক্রেতাদেরও ভিড় জমেছে। গৃহস্থালির অনেক জিনিসপত্রও এবার মেলায় দেখা গেছে।
আখাউড়া পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু জানায়, চৈত্রের এই ত্রিবেনী মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মেলবন্ধন। এখানে জাত ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে।
এফএইচ/