দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিভর্তি বালতিতে পড়ে রায়ান মিয়া (১ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পৌরশহরের দেবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। রায়ান দেবগ্রাম গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘরের ভেতরে পানিভর্তি বালতি রাখা ছিল। সকালে রায়ান পরিবারের লোকজনদের অজান্তে ঘরে রাখা পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপক্ষে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
/অ