দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত কয়েক দিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর।
রোববার (২৪ মার্চ) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল অবস্থায় আছেন, তারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি করে দেবে। এসময় তিনি দেশের কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান। এছাড়া অন্তত আগামী ১০ বছর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
ইফতারে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আরএ