• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৬, ২০:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ‘জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আমাদের শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৩ মার্চ) বিকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাঠে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলমান বৈশ্বিক উত্তেজনা এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। ইতিমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। সৌদি আরবসহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে।’

মুন্সীগঞ্জের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘আমি জানি মুন্সীগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা আমার রয়েছে আমাদের। এছাড়া মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও মাদক এই জেলার প্রধান সমস্যা। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব আপনারা এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।’

মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

এবি/

  • নুরুল হক নুর
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
নির্বাচনে যারা আমার জন্য কাজ করেছেন, তারাই আমার পরম আত্মীয়: নুরুল হক নুর
প্রধানমন্ত্রী কৃষিনির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প নিয়েছেন: প্রতিমন্ত্রী নুর
প্রধানমন্ত্রী কৃষিনির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প নিয়েছেন: প্রতিমন্ত্রী নুর
ইউরোপে শ্রমবাজার চালু করতে সরকার কাজ শুরু করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ইউরোপে শ্রমবাজার চালু করতে সরকার কাজ শুরু করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রবাসীদের সুরক্ষায় সরকারের বিশেষ কমিটি গঠন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
প্রবাসীদের সুরক্ষায় সরকারের বিশেষ কমিটি গঠন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।