দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার মাধনগরের ভট্টপাড়ায় অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন।
জানা গেছে, বুধবার উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করে একই এলাকার ইউসুফের ছেলে ফরমাজুল।
এদিকে, ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলাজুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় আল আমিন জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে।
অপরদিকে, ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।
ঘোড়ার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন, এই মাংস খেতে গরুর মাংসের চেয়েও সুস্বাদু। এই মাংসে তেমন চর্বি নাই। অনেকে এই মাংস নিয়েছে। ৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করছি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে তিনি নেননি।
উপজেলা নির্বাহী কমকর্তা রেদওয়ানুল হালিম জানান, দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সার্টিফিকেট নেননি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কিনা এজন্য ডাক্তারি সার্টিফিকেট নিতে হয়। কিন্তু তিনি ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
আরএ