• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

নাশকতা মামলার আসামি হলেন সরকারি কলেজের অধ্যক্ষ

নেত্রকোনা প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৫, ১৪:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নিয়ম না থাকলেও নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নাশকতা মামলার আসামি শফিকুল আলম খসরু নামে এক শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে ফেসবুকসহ স্থানীয় লোকজনের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মোটা অংকের টাকার বিনিময়ে নাশকতার মামলার আসামি হওয়ার পরও আওয়ামী পন্থী শিক্ষক শফিকুল আলমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় লোকজনের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়েছে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি সকালে মামলার তথ্য গোপন করে শফিকুল আলম খসরু নামে ওই শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ বাগিয়ে নেন। অবশ্য মামলার বিষয়টি জানাজানির পর একই দিন বিকেলে ওই নিয়োগ আদেশটি বাতিলও করা হয়।

সম্প্রতি নাশকতা মামলার আসামি শফিকুল আলম খসরু পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বলে মৌখিকভাবে দাবি করেন তিনি। তবে নিয়োগ আদেশের কোনো কাগজ দেখাতে পারেননি। এছাড়া তার নিয়োগের খবরটি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী শফিকুল আলম খসরুকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এতে ওই শিক্ষক যে আওয়ামী লীগ পন্থী তা নিয়েও আলোচনা হচ্ছে।

এদিকে নিয়ম মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিয়মানুযায়ী- কোনো শিক্ষক ফৌজদারি মামালার আসামি হলে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর কেন্দুয়া সরকারি কলেজের জ্যেষ্ঠ শিক্ষক শফিকুল আলম খসরুর বিরুদ্ধে নাশকতার মামলা হয়। নাশকতার মামলা থাকায় নিয়ম অনুযায়ী কলেজের জ্যেষ্ঠ শিক্ষক শফিকুল আলম খসরু ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। ফলে দ্বিতীয় জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার কথা। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে ও মামলার তথ্য গোপন করে শফিকুল আলম গত ৪ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ বাগিয়ে নেন। পরে জানাজানি হলে তা বাতিল করা হয়। তবে এবার বড় লবিং তদবিরে ফের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন বলে এলাকায় প্রচার করে যাচ্ছেন।

কলেজের একাধিক শিক্ষক জানান, শিক্ষক শফিকুল আলম খসরু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে উঠাবসা করতেন। আওয়ামী পন্থী শিক্ষক হিসেবেই পরিচিত তিনি। সেই পরিচয় ব্যবহার করে বিগত সময়ে নানান সুযোগ সুবিধা নিয়েছেন। কলেজের আওয়ামী পন্থী শিক্ষকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার দাপটে বিরোধীদের ওপর প্রভাব বিস্তারসহ নানাভাবে অত্যাচারও করেছেন। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। তারপরও তথ্য গোপন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ বাগিয়ে নেন। অবাক করা বিষয় হলো- মোটা অংকের টাকা ছিটিয়ে বর্তমান সময়েও তিনি আওয়ামী আমলের মতো প্রভাব বিস্তার করে চলেছেন। আমরা চাই নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হোক।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম শিক্ষক শফিকুল আলম খসরুর বিরুদ্ধে থাকা নাশকতার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শফিকুল আলম খসরু বলেন, গত বৃহস্পতিবার আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন কর্তপক্ষ। এর আগে নিয়োগ পেলেও একটি পক্ষ আমার বিরুদ্ধে অভিযোগ করে। এর প্রেক্ষিতে পরে মাউসি কর্তৃপক্ষ তদন্ত শেষে ফের আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেছেন। এদিকে মামলার বাদী এফিডেভিট জমা দিয়েছেন। এ বিষয়ে আর কোনো সমস্যা নাই।

আরএ

  • অধ্যক্ষ
  • নাশকতা মামলা
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন যেভাবে
১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন যেভাবে
বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, অধ্যক্ষের কক্ষে তালা
বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, অধ্যক্ষের কক্ষে তালা
অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করা হলো কলেজ থেকে
অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করা হলো কলেজ থেকে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।