দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্দেশ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) সরকারি আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নিয়োগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করা এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করা হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেনের নিয়োগে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং মনে করা হচ্ছে, তার নেতৃত্বে জেলা পরিষদ জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পিরোজপুরের তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের প্রতীকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এই নিয়োগ পিরোজপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমএস/