দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় বালু থামানোর জন্য পাইপ দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাওয়ার গ্রিড সাবস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম এনামুল কবির লাভু (৩৪)। তিনি খুলনার রূপসা উপজেলার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন পাওয়ার গ্রিড সাবস্টেশনের একটি উন্নয়ন প্রকল্পে মাটির কাজ চলছিল। ওই কাজে সর্দারের মাধ্যমে শ্রমিক হিসেবে যোগ দেন এনামুল কবির লাভু।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, শনিবার রাতে বাতাসে বালু উড়তে শুরু করলে শ্রমিকদের থাকার ঘরের ভিতরে ঢুকে পড়ে। তখন লাভু পাইপ দিয়ে পানি ছিটিয়ে বালু উড়া বন্ধ করার চেষ্টা করছিলেন হঠাৎ রাত সাড়ে ৮টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন।
পরবর্তীতে সহকর্মীরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জে আই