দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের অভয়নগর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সরোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোরের অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ মার্চ ) দুপুরে শিশুটি পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। খেলার ছলে সে ভাতের থালা হাতে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সরোয়ার হোসেনের রান্নাঘর থেকে শিশুটিকে বের হতে দেখেন তিনি। শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং ধর্ষণচেষ্টার আলামত পান। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হলে রাত ১১টার দিকে অভয়নগর থানা পুলিশ অভিযুক্ত সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত সরোয়ার খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, শিশুটিকে আদালতে হাজির করা হলে সে নিজের জবানবন্দি দেয় এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই সুগন্ধা বিশ্বাস জানিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদে সরোয়ার ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে।
/অ