দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন শেখ (২৬) নামের এক যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে হেফাজতে নেয় কচুয়া থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাতে কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে আটক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক রিপন শেখ রঘুদত্তকাঠী এলাকায় আলতাফ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে একটি ভুট্টাখেতে শিশুটির কান্না শুনতে পায় তার বাবা। দেখে রিপন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে রিপনকে ধরে ফেলে তারা। এলাকাবাসী রিপনকে ধরে গাছের সঙ্গে পা ঝুলিয়ে গণধোলায় দেয়। পরে পুলিশ রিপনকে নিজেদের হেফাজতে নেয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, শিশুটির বাবা রিপনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/