দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে আব্দুল গণি (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) ভোর রাতে উপজেলার মজিদবাড়িয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আব্দুল গনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দুপুরে দিকে খাবার কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে ৭ বছরের এক শিশু কন্যাকে ডেকে নিয়ে যায় গণি। পরে মুখ চেপে একটি ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুর চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে গণি পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গনিকে আসামি করে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, আসামিকে আদালতে পাঠানো হবে।
আরএ