দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে মাদারীপুর ইটভাটা শিল্প মালিক সমিতির আয়োজনে শকুনি লেকপাড় মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মাদারীপুর ইটভাটা শিল্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ৭ দফা বাস্তবায়ন সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ইটভাটা শিল্প মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, রহিম খানসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মালিক ও শ্রমিক নেতারা।
/অ