দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী সায়ান নামে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পরেই কান্নায় ভেঙ্গে পড়েন ওই শিশুর পরিবার। পরবর্তীতে হাসপাতালে মূলক ফটকের সামনে অবরোধ করেছেন ওই শিশুর পরিবার সহ স্থানীয়রা।
ছোট্ট শিশু সায়ানকে হারিয়ে দিশেহারা পরিবারটি। সন্তান ফিরে পাওয়ার জোর দাবি পরিবারটির। এদিকে হাসপাতাল ও পুলিশ কর্তৃপক্ষ বলছে- সিসিটিভি ফুটেজ দিয়ে বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা করেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল রোববার (৯ মার্চ) সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতির দুই মাস বয়সী সন্তান সায়নকে। এসময় হাসপাতালে অপরিচিত এক মহিলার সঙ্গে পরিচয় হয় ঐ দম্পতির।
এদিকে সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ঐ অপরিচিত মহিলাটি সুযোগ বুঝে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ২ মাস বয়সী শিশু সায়ানকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের স্বজন ও উত্তেজিত জনতা রাতে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে। কান্নায় ভেঙ্গে পরে শিশুটির পরিবার। বর্তমানে হাসপাতালে অঙ্গান অবস্থায় রয়েছে শিশু সায়ানের মা।
শিশুটির স্বজনরা বলছেন, সকাল থেকেই অপরিচিত মহিলাটি তাদের সাথে মিশতে থাকে। এক পর্যায়ে ইফতারের আগে দুই মাস বয়সী শিশু সায়নের মা ও তার নানী তাকে রেখে বাথরুমে যায়, পরে এসে দেখে বেডের মধ্যে নেই সায়ান। এরপর থেকেই খোঁজাখুজি শুরু হয় সায়ানকে।
এদিকে ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সহ স্থানীয়রা মিলে দেখা শুরু করে হাসপাতালে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায়-- কালো বোরখা পরা এক মহিলা চুরি করে নিয়ে যাচ্ছে শিশু সায়ানকে। যা দেখে চিনতে পায় তার পরিবারের স্বজনেরা।
হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ।
ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাচ্চা উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা হয় এবং হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে কালো বোরখা পরিহিত একজন মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চুরি হওয়া শিশু বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।
এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সরলতার সুযোগ নিয়ে বোরখা পরিহিত মহিলাটি কৌশলে বাচ্চাটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেছে। ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যে বাচ্চাটিকে পাওয়া যাবে।
এফএইচ/