দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচ মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কোয়ার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান।
ভোর রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে জানিয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ১২টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পুরোপুরি নেভানো ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০/১২ লাখ টাকার মতো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এতরাতে হঠাৎ করে আগুনের খবর পেয়ে এসে দেখি লারমা স্কোয়ার বাজার দাউ দাউ করে জ্বলছে। এত ঘন ঘন এ বাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় এ বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
এফএইচ/