দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরে সদরে মামাতো দুই ভাই-বোনকে দেখাশোনার জন্য বাড়িতে রাখা এক তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর মামা ও মামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে শহরের মাদরাসা সড়কের মোল্লা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওই তরুণীকে উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
গত ৬ মাস পূর্বে মামাত ভাই বোনকে দেখাশুনার জন্য তরুণীকে আনা হয় চাঁদপুর শহরের মাদরাসা রোডের মামা রুবেল মোল্লার বাসায়। মামি রোকেয়া বেগম বাসার কাজের ভুল ধরে প্রায় প্রতিদিনই অমানবিক ও পৈশাচিক নির্যাতন করতো বলে জানান নির্যাতনের শিকার ওই তরুণী।
নির্যাতনের শিকার ওই তরুণী আরও বলেন, বাড়িতে কাজ করার সময় কারণে-অকারণে মামি আমাকে মারধর করতেন। আমাকে পুতা, কাঠ ও দা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মামি। চার মাস এভাবে মারধর করা হয়। মামা কয়েকবার ওষুধ এনে দিয়েছে, কিন্তু জখম ভালো হয়নি। আজ নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্যাতনের শিকার তরুণী সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। সন্ধ্যায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ