দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ মে) উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মীম আক্তার রামধননগর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী দিনু মিয়া ওই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী মীম আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দিতে বলে। আমি সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমার শ্বাশুড়ির সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানার পর দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে অভিযুক্ত দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ