• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

যশোরে ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আটক  

যশোর প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ০৭:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
আটক সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত
আটক সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজ। ছবি: সংগৃহীত

যশোরে সড়কে পেশাগত দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগে শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। শাওন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান জানিয়েছেন, ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম শনিবার রাত ৮টার দিকে শহরের জেল রোডে দায়িত্বরত অবস্থায় ছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল আড় করে আড্ডা দিচ্ছিলেন শাওন ও তার বন্ধু। ব্যস্ততম জায়গায় এভাবে দাঁড়ানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন ওই পুলিশ সদস্য। এ সময় ছাত্রদল নেতা শাওন বলেন, ‘তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস, তোর এতো সাহস কীভাবে হয়।’ তারপরও বাইকটি সরাতে বললে কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিশ সদস্যের মুখে ঘুসি মারে এবং ইউনিফর্ম ছিড়ে দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সাধারণ জনগণের সহায়তায় ওই ছাত্রদল নেতাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম কোতয়ালি মডেল থানায় ছাত্রদল নেতা শাওনসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে সরকারি দায়িত্বপালনে বাধা ও মারপিটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় শাওন ইসলাম সবুজ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর -ই- আলম সিদ্দিকী জানিয়েছেন , ডিউটিরত অবস্থায় একজন কনস্টেবলকে মারধর করে এবং ইউনিফর্ম ছিড়ে ফেলে। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগিতায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর জানান, সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের যে ঘটনা ঘটেছে তাতে আমরা বিব্রত। ব্যক্তির দায় সংগঠন নেবে না। তবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

/অ

  • যশোর
  • ট্রাফিক পুলিশকে মারধর
  • ছাত্রদল নেতা আটক
এ সম্পর্কিত আরও খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ তরুণী আটক
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ তরুণী আটক
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর ৯ দিন পর উদ্ধার
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর ৯ দিন পর উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।