দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, আহত ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।
হামলায় আহত হয়েছেন- বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বারঘোরিয়া বাজার এলাকার সাকিম আলী, চামাগ্রামের নাজমুল হক, বেতবাড়িয়ার রহমত আলী ও লক্ষ্মীপুরের শিহাব উদ্দীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে চেয়ারম্যান হারুনসহ আরও কয়েকজন বারঘোরিয়া বাজারে বসে ছিলেন। এসময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণে ৫ জন আহত হন।
আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকিব। তাকে লক্ষ্য করেই ককটেল হামলা চালিয়েছেন। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, হামলাকারীকে ধরার চেষ্টা করছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন। তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়, তাকে মারধর করা হয়েছে।
/অ