দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ দেখালেও জামায়াত চায় আগে সংস্কার। এরই মধ্যে সারাদেশে সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশে কর্মী সমাবেশের নামে জনসভাও করছে দলটি। চলছে গণসংযোগও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক গণসংযোগের কোনো ঘোষণা দেয়নি দলটি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে নালিতাবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে শহরে গণসংযোগ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
এসময় শহরের আড়াইআনি মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকা থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার শহীদ মিনার মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পৌর জামায়াতের আমির মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, জামায়াত নেতা আইয়ুব আলী, আমিনুর রসুল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাদশা, প্রফেসর মোস্তাক আহমেদসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ