দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক গার্মেন্টসকর্মীকে (২৯) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় শনিবার (২২ ফেব্রুয়ারি) একজন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি গার্মেন্টস থেকে অটোরিকশায় স্বামীর কাছে ফিরছিলেন। পথে উপজেলার বালুচর ইউনিয়নের ডিসি প্রোজেক্টের সামনে পৌঁছামাত্র অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টসকর্মী ওই নারীকে অটোরিকশা থেকে নামিয়ে ডিসি প্রোজেক্টের ভেতরের ঝোপে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, এ অভিযোগে ২১ ফেব্রুয়ারি রাতে ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। মামলা নম্বর ১৭। মামলা রুজুর পর পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
/অ