• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর
  • সদরপুর

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নিক্সন চৌধুরীর সহযোগীকে

ফরিদপুর প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ফরিদপুরের সদরপুরে পুলিশের হাতে আটক হওয়া ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ফারুক হোসেন বাকুকে (৪০) ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৯ জানুয়ারি) রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন বাকু উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বাকু উপজেলার আটরশি মোড়ে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এ খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রাসেল ঘটনাস্থলে ছুটে যান এবং ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন।

থানায় আনার পর ফারুক অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিক থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফারুক হোসেনকে থানা থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে ফারুক হোসেনকে পুলিশ আটক করেছে এ খবর ছড়িয়ে পড়লে ফারুক হোসেনের লোকজন হাসপাতালের ভেতর প্রবেশ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মাইদুল হাসান জানান, হাসপাতালে আনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার কথা বলা হয় এবং ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা করা হয়। এরমধ্যে এমন ঘটনা ঘটে যায়।

এ ব্যাপারে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রাসেল বলেন, ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। পরে সে অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে তার লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান বলেন, ফারুক হোসেনের প্রায় ২০-৩০ জন সহযোগী হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে সেসময় আমরা তিনজন পুলিশ ছিলাম। তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না।

আরও পড়ুন

জামালপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০  

এর সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন বলেন, ফারুক হোসেন বাকুকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

/অ

  • মজিবুর রহমান চৌধুরী নিক্সন
  • ঘনিষ্ঠ সহযোগী
এ সম্পর্কিত আরও খবর
হাদিকে গুলি: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কে এই কবির?
হাদিকে গুলি: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কে এই কবির?
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।