দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় আরও একজনকে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী সন্দিগ্ধ কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-১১ এর কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক গণমাধ্যমকে জানিয়েছেন, কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরের (৩০) বাড়ি পটুয়াখালী জেলায়। কিন্তু থাকতেন রাজধানীর আদাবরে থাকতেন। তার বাবা মৃত মোজাফফর।
কবির ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন উল্লেখ করে ব়্যাব কর্মকর্তা বলেন, ভোর ৫টার দিকে বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার সিঙ্গাপুর নেওয়া হয়।
এবি/