দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে ছুটিতে বাড়ি আসা পুলিশের এসআই শফিকুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
অভিযানে নেতৃত্ব দেন পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার। সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
রকিবুল আক্তার বলেন, অভিযানে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) ও মো. বাকী বিল্লাহ (৩০) নামের দুই যুবককে আটক করা হয়েছে। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া মামলাটি থানা পুলিশের কাছ থেকে পিবিআইয়ে স্থানান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।
পুলিশের এসআই নিহত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে কর্মরত ছিলেন।
এলাকাবাসী, থানা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পর রাত পৌণে ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় শফিকুল ইসলামের বাবা গত শুক্রবার সকালে বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়।
অ