দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের হকার্স মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বুঝা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করেছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ উদ্দিন জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচটি টিম পৌঁছে। আমাদের সাথে সুবর্ণচর কবিরহাট লক্ষীপুরের আরো পাঁচটি ইউনিট যৌথ ভাবে কাজ করেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কে