দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনার সময় বিক্রয় কেন্দ্রের নাইটগার্ড মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাতারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে ও সিসিটিভি পর্যালোচনা করা জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা নৈশপ্রহরী দাদন মিয়াকে মারধর করে গাড়িতে তুলে নেয়। পরে কলাপশিকল গেট কেটে বিক্রয় কেন্দ্রে প্রবেশ করে। এসময় ডাকাতরা ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট ও নগদ অর্থ নিয়ে চলে যায়। ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল করেছে।
বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) জানান, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আরএ