দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ডাকাতি করে ডাকাতরা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতরা নেমে যায়।
আহত ৪ জনেন মধ্যে শামীম হোসেন গুরুতর আহত হয়েছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া থেকে তিনি ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। তবে বাকি আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এব্যাপারে সাভার মডেল অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, এধরনের একটি খবর জানতে পেরেছি। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ কেউ করে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্ৰহন করা হবে ।
এফএইচ