দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলামকে (৪০) দুর্গম চরে দেশীয় বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তারা সাইফুলকে পুলিশে সোপর্দ করেন।
এদিকে ডাকাত সাইফুল আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর সাহসী উদ্যোগের প্রশংসা করে ফুলছড়ি থানার (ওসি) তদন্ত বলেন, সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীর এমন সাহসী পদক্ষেপ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই সাইফুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানাতে আরও একটি হত্যা মামলা রয়েছে।
আরএ