• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি

মাদারীপুর প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মাদারীপুরের কালকিনিতে বিতর্কিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের বদলির খবর পাওয়া গেছে। এদিকে ওই কর্মকর্তার বদলির খবরে উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) পক্ষে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসকে কেন্দ্র করে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। এতে তিনি চরম তোপের মুখে পড়ে পোস্টটি ডিলেট দিয়ে দেন।

শুক্রবার (২৯ নভেম্বর) তিনি নতুন পোস্ট দিয়ে দেশবাসীর ক্ষমা চেয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস ও একই উপজেলায় প্রায় সাত বছরের চাকরি জীবনে তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে তাকে বদলি করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত ওই কর্মকর্তার বদলির আদেশ হয়েছেন বলে মঙ্গলবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন সন্দীপন। একই স্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার ব্যাপরে বিধান থাকলেও তিনি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে উপর মহলকে ম্যানেজ করে প্রায় ৭ বছর ধরে একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। এ সুযোগে তিনি জাটকা শিকার বন্ধকালীন সরকারি খাদ্য সহায়তা হিসাবে প্রতি মাসে জেলে প্রতি ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরি করা, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পোনা বিতরণ, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ, উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরণের ঘটনায় ব্যাপক অনিয়ম করে আসছেন। তবে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য শক্তির কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসকনের কর্মকাণ্ডের পক্ষে সন্দীপন তার নিজের ফেসবুকে আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেওয়ার পর আলেম সমাজসহ স্থানীয় সাধারণ জনগণের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিযুক্ত ওই কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অবগত করেন। এ ঘটনার পরে রোববার (১ ডিসেম্বর) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির আদেশ প্রদান করেন। তার বদলির খবরে উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় সাধারণ জনগণ।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় এলাকাবাসী ক্ষোভের সঙ্গে বলেন, বিতর্কিত মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সাত বছরের কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। তার বদলি হয়েছে তাই আমরা মিষ্টি বিতরণ করছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিজালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সন্দীপনের বদলির আদেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ইসকনের কর্মকাণ্ড নিয়ে সন্দীপন তার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে আলেম সমাজসহ স্থানীয় লোকজনের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরে মৎস্য কর্মকর্তার বিষয়টি আমি কর্তপক্ষকে অবগত করি। তবে তার বদলির আদেশ প্রদান করা হয়েছে বলে আমাকে কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

আরএ

  • মাদারীপুর
  • বদলি
এ সম্পর্কিত আরও খবর
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
মাদারীপুরে বাসে আগুন
মাদারীপুরে বাসে আগুন
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর
দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।