• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর

ফরিদপুরে প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

এন কে বি নয়ন,ফরিদপুর
  ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফরিদপুরে প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত কৃষক
ফরিদপুরে প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

ফরিদপুর জেলা থেকে প্রতিবছর প্রায় ৬ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। সেই লক্ষ্যে প্রতিবছর সরকারিভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে পেয়াঁজ বীজ বিতরণ করা হয়ে থাকে। তবে এবারের প্রণোদনার পেঁয়াজ বীজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। সংশ্লিষ্টদের গাফিলতিতে নিম্নমানের বীজ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বিষয়টির সত্যতাও পেয়েছেন বলে উপজেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছরে রবি মৌসুমের আওতায় ৫ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিকদের কৃষকদের মাঝে তাহেরপুরী, বারি পেয়াঁজ-৪ ও ৬ জাতের পেয়াঁজ বীজ বিতরণ করা হয়েছে। প্রণোদনা হিসেবে এক কেজি পেয়াঁজ বীজের সঙ্গে ২০ কেজি সারও বিতরণ করা হয়। এরমধ্যে তাহেরপুরী জাতের ৪ হাজার ও বারি জাতের ১২’শ কেজি বিতরণ করা হয়েছে। এতে প্রণোদনা পাওয়া সকল কৃষকই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন।

কৃষকরা বলছেন, এসব বীজের শতকরা ৫ ভাগ বীজও অঙ্কুরিত হয়নি। এমনকি কোনো কোনো কৃষকের জমিতে অঙ্কুরিত বীজের হার ০%। তবে উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, শতকরা ২০-৩০ ভাগ বীজ অঙ্কুরিত হয়েছে বলে সরেজমিনে প্রমাণ পেয়েছেন। যার হার মোটেও সন্তোষজনক নয় বলে জানান।

এসব বীজ বপনের সময় শেষ হওয়াতে বর্তমানে হতশায় দিন কাটছে কৃষকদের। এ বছর সালথা উপজেলা কৃষি অফিস থেকে তাহেরপুরী জাতের এক কেজি বীজ পেয়েছেন মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের কৃষক আহসান মোল্যা। তিনি দুই বিঘা (১০৫ শতাংশ) জমিতে পেয়াঁজ চাষ করবেন। এ লক্ষ্যে প্রণোদনার এক কেজি সহ আরও এক কেজি বীজ চড়া দামে ক্রয় করে বপন করেন। কিন্তু প্রণোদনায় পাওয়া বীজের অঙ্কুরিতের হার দেখে হতাশ হয়ে পড়েছেন তিনি। শুধু তার নয়। ওই এলাকার কারও বীজ অঙ্কুরিত হয়নি বলে অনেক কৃষক অভিযোগ করেন।

আহসান মোল্যা বলেন, ‘আমি যে বীজ পেয়েছি তার কিছুই জালায়নি (অঙ্করিত)। কয়েকদিন পরেই হালি পেয়াঁজ লাগানো শুরু হবে। এখন নতুন করে বীজও পাওয়া যাচ্ছে না বা বুনানোর (বপন) সময়ও শেষ। আমি এখন কি করব জানিনা। এই পেয়াঁজ দিয়ে আমাদের সংসার চলে। এ বছর পেয়াঁজ বীজের দাম আমার কেনার (ক্রয়ের) ক্ষমতার বাইরে থাকায় অনেক আশা করে উপজেলা থেকে এক কেজি বীজ পেয়েছিলাম। কিন্তু তা কিছুই জালায়নি। আমি এর ক্ষতিপূরণ এবং জড়িতদের বিচার চাই।’

একই হতাশা ব্যক্ত করেন নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হতদরিদ্র কৃষক নজরুল মিয়া। তিনি মাত্র এক বিঘা জমিতে পেয়াঁজ চাষের লক্ষ্যে প্রণোদনা হিসেবে এক কেজি বীজ বপন করেন। কিন্তু তাঁর জমিতে ৫% বীজও অঙ্কুরিত হয়নি বলে জানান।

তিনি বলেন, ‘আমাদের এমন ক্ষতি করল কেন। এখন কি দিয়ে চাষাবাদ করব? আমাদের ক্ষতিপূরণ না দিলে সংসার নিয়ে বাইচ্যা থাকতে পারব না।’

কৃষকদের এমন ক্ষতির দায়ভার নিতে চাচ্ছে না সংশ্লিষ্ট উপজেলা কমকর্তারা। তাঁরা বিএডিসি কর্মকর্তাদের দায়ী করছেন।

নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, ‘আমাদের কাজ শুধু বিতরণ করা। বীজ পরীক্ষা-নিরিক্ষা করার দায়িত্ব বিএডিসি (বীজ বিপণন) কর্মকর্তাদের। এর জন্য তারাই দায়ী।’

তিনি আরও বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে সত্যতাও পেয়েছি। এবারের অঙ্কুরিতের হার সন্তোষজনক নয়। বিষয়টি জেলা প্রশাসক ও বিএডিসি কর্মকর্তাদের অবগত করা হয়েছে এবং সম্প্রতি ডিসি স্যারের সাথে আমাদের জরুরী মিটিংও হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিএডিসির জেলা বীজ বিপণনের উপ-পরিচালক সৈয়দ কামরুল হকের মুঠোফোনে একাধিকার ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এমন সত্যতাও মিলেছে বলে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান মোল্যা জানিয়েছেন। তিনি বলেন, আমরা দেখেছি যে তাহেরপুরী জাতের বীজ ২০-২৫% এবং বারি জাতের বীজ ১৫-২০% অঙ্কুরিত হয়েছে। ‘বিষয়টি নিয়ে জরুরি মিটিংও করা হয়েছে এবং খতিয়ে দেখার জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিকতর গুরুত্বের সঙ্গে দেখার জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে।’

এফএইচ

  • পেঁয়াজ
  • কৃষক
এ সম্পর্কিত আরও খবর
বাড়ির সীমানা নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
বাড়ির সীমানা নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
৩৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্যবসায়ী-কৃষকদের মানববন্ধন
৩৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্যবসায়ী-কৃষকদের মানববন্ধন
ফরিদপুরে কৃষক দল নেতাকে মারপিট, রাতের আঁধারে পোস্টার ছিঁড়ার অভিযোগ
ফরিদপুরে কৃষক দল নেতাকে মারপিট, রাতের আঁধারে পোস্টার ছিঁড়ার অভিযোগ
রাসেলস ভাইপার সাপসহ কৃষক হাসপাতালে
রাসেলস ভাইপার সাপসহ কৃষক হাসপাতালে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।