দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মোজাফফর আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর বৈলতলা গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কৃষক মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান তাকে রড দিয়ে আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোজাফফর। ঘটনার পর আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএইচ/