দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশুলিয়ায় উল্টো পথে আসা প্রাইভেটকারের গতিরোধ করায় দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের ঘটনার প্রতিবাদে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শতাধিক শিক্ষার্থী। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।
শিক্ষার্থীরা জানান, শ্রমিক আন্দোলনের কারণে রাতে আবদুল্লাহপুর বাইপাইল সড়কে যানজট সৃষ্টি হয়। এসময় তারা যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। পরে উল্টোপথে আসা একটি প্রাইভেটকার নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলে। এসময় শিক্ষার্থীরা উল্টোপথে আসা গাড়িটি যেতে না দিয়ে ঘুরিয়ে দেওয়া চেষ্টা করে। এতে ওই গাড়ির চালকসহ দুই ব্যক্তি শিক্ষার্থীদের মারধর করেন। এসময় আহত হয় দুই শিক্ষার্থী। এঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত সড়কে অবস্থান করবেন তারা।
আরএ