• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

রোমানকে ছেড়ে যায় না ‘বাজপাখি’, পাহারা দেয় হাঁস-মুরগি

শরীয়তপুর প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বনের হিংস্র বাজপাখিকে বাহাদুর নাম ধরে ডাক দিলেই কাছে এসে বসে। খাবার খেয়ে আবার চলে যায় বড় গাছের মগডালে। হিংস্র পশু পাখি থেকে বাড়ির হাঁস-মুরগীর ছোটছানাকেও রক্ষা করে সে। ভালোবেসে বনের শিকারি হিংস্র পাখিকেও যে বসে আনা যায় তার উৎকৃষ্ট উদাহরণ রোমান আর বাহাদুরের বন্ধুত্ব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি মানুষ ও বন্য বাজপাখির এমন বন্ধুত্ব দেখা গেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় মূলনা গ্রামে।

স্থানীয় ও রোমানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোর বয়স থেকেই পশুপাখি ভীষণ পছন্দ করতেন রোমান ছৈয়াল। দুই বছর আগে বাড়ির পাশের ফসলি জমি থেকে অসুস্থ অবস্থায় একটি বাজপাখি উদ্ধার করে সে। পাখিটিকে সুস্থ করার জন্য জাজিরা উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যায় রোমান। প্রায় ২ সপ্তাহের চিকিৎসা ও রোমানের সেবা-শুশ্রুসায় পাখিটি সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরে পাখিটিকে বনে ছেড়ে দেয় রোমান। কিন্তু অসুস্থ বাজপাখিটি অনুভব করতে পারে যে রোমানের ভালোবাসা ও সেবায় সুস্থ হয়েছে সে। তাই রোমানকে ছেড়ে যায়নি সে। পাখিটিকে বারবার বনে ছেড়ে দেওয়া হলেও রোমানের প্রতি ভালোবাসা দেখিয়ে আবার ফিরে এসেছে সে। এরপর থেকে রোমানের পরিবারের একজন সদস্য হিসেবে বাহাদুর নাম নিয়ে পরম যত্ন আর ভালোবাসায় বেড়ে উঠেছে বাজপাখিটি। পাখিটির খাবারের জন্য প্রতিদিন কিনে রাখা হয় নানা রকম মাছ।

প্রথম দিকে পরিবারের অন্যান্য সদস্যরা বিরক্তি প্রকাশ করলেও এখন বাহাদুর বাড়ির ছোট বাচ্চার মতো সবার আদরের হয়ে উঠেছে। রোমানের পাশাপাশি তারাও পরম মমতায় সেবাযত্ন করেন বাহাদুরকে। বাহাদুরের কেউ যেন ক্ষতি করতে না পারে, সেদিকেও নজর রাখে রোমানের পরিবার। মানুষের ভালোবাসা পেয়ে বনের হিংস্রতা ভুলেছে বাহাদুরও। শিকারি পশু-পাখি থেকে বাড়ির হাঁস-মুরগীর ছোটছানাকে নিত্য রক্ষা করাই এখন বাহাদুরের প্রধান কাজ। রোমানের অনুপস্থিতিতে বাহাদুরের দেখাশোনা করেন রোমানের মা হোসনে আরা বেগম ও ছোট ভাই সাইম ছৈয়াল। দিনের বেলা বাড়ির চারপাশের বিভিন্ন বড় গাছ ও রাতে রোমানের ঘরের পাশের কোনো গাছে থাকে বাহাদুর। ভালোবাসা আর যত্ন পেলে বন্যপাখি ও মানুষ হয়ে উঠতে পারে একে অপরের বন্ধু। বনের পাখির সঙ্গে এমন সম্পর্ক বিরল বলে অনেকেই রোমানের প্রশংসা করেন।

রোমানের ছোট ভাই সাইম ছৈয়াল। তিনি বলেন, পাখিটি কুড়িয়ে পাওয়ার পরে প্রথমে অনেকেই অনেক কথা বলেছে। কিন্তু হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি নিয়ে আসার পরে লোকজন আরও কটু কথা বলা শুরু করেছিল। বর্তমানে পাখিটি আমাদের বাড়ির একজন সদস্য। ভাইয়া বাসায় না থাকলে আম্মু আর আমি পাখিটি দেখাশোনা করি। গ্রামের লোকজন মাছ ধরলে ভালোবেসে বাহাদুরকে দিয়ে যায়। বাহাদুরের জন্য হিংস্র পাখি, কুকুর কেউই বাড়ির ছোট ছানার কাছেই আসতে পারে না। বাহাদুর হিংস্রতা ভুলে আমাদের সবাইকে আপন করে নিয়েছে, আমরাও বাহাদুরকে পরিবারের সদস্য বানিয়েছি।

তোতা মাদবর নামে একজন বলেন, রোমান ছোটবেলা থেকেই পশু পাখি প্রেমিক। অসুস্থ বাজপাখিটি ফসলি জমির মধ্যে পেয়ে রোমানকে জানানোর পরে রোমান পাখিটি হাসপাতালে নিয়ে সুস্থ করে তোলে। রোমানের সেবায় সুস্থ হওয়ার পরে বাজপাখিটি রোমানের কাছেই থেকে গেছে।

জান্নাতুল ফেরদৌস নুসরাত বলেন, বারবার ছেড়ে দেওয়া হলেও বাহাদুর চলে যায়নি। সময় মতো বাড়ি এসে খাবার খেয়ে বড় গাছে চলে যায়। বাহাদুরকে গ্রামের সবাই অনেক ভালোবাসে। বাহাদুরকে গ্রামবাসীর উপকার করে।

গোলবাহার বেগম নামে রোমানের এক প্রতিবেশী বলেন, বাজপাখিটি লালন-পালন করায় আমাদের অনেক উপকার হয়েছে। আগে বাড়ির ছোট হাঁস-মুরগীর ছানাকে শিকারি পাখি ধরে নিয়ে খেয়ে ফেলত। এখন বাজপাখিটি বাড়ির এসব ছোট ছানাকে রক্ষা করে।

বন্য পাখি বাহাদুরের বন্ধু রোমান ছৈয়াল বলেন, পাখিটি সুস্থ হওয়ার পরে যখন তাকে বনে ছেড়ে দেই, তখন সে আর বনে চলে যায়নি। আমি বুঝতে পারি তার অসুস্থকালীন সময়ে আমার সেবা তাকে মুগ্ধ করেছে। এরপর তার নাম রাখলাম বাহাদুর। একসময় পাখিটি বুঝতে পারল তার নাম বাহাদুর। এখন বাহাদুর বলে ডাক দিলেই সে আমার কাছে চলে আসে। বাড়িসহ গ্রামের মানুষের বিভিন্নভাবে উপকার করে সে। গ্রামের মানুষও ভালোবেসে তাকে মাছসহ বিভিন্ন খাবার দেয়। আমাদের জীবনে একে অপরকে অনেক বড় উপকার করার পরেও সামান্য বিষয়ের দন্ধে আমরা ভুলে যাই যে আমরা বন্ধু। কিন্তু বাহাদুর ভুলে না। বনের পাখিকে বনে ছাড়ার পরেও ভালোবাসার টানেই সে আমার সঙ্গে বন্ধুত্ব গড়ে আমাদের পরিবারের সদস্য হয়েছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সোহাগ বলেন, বাহাদুরকে আমাদের হাসপাতালে নিয়ে এসেছিল রোমান। আমাদের চিকিৎসা ও রোমানের সেবায় বাজপাখিটি সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ হওয়ার পরে বাজপাখিটি বনে ছেড়ে দেওয়া হলেও সে আর বনে যায়নি। রোমানের কাছেই থেকে গেছে। ভালোবাসা পেলে মানুষ ও বনের পশু-পাখিতেও যে বন্ধুত্ব হতে পারে, তার উদাহরণ রোমান আর বাহাদুরের বন্ধুত্ব।

আরএ

  • বাজপাখি
  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
অটোরিকশা চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
অটোরিকশা চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
শরীয়তপুরের সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারী গ্রেপ্তার
শরীয়তপুরের সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারী গ্রেপ্তার
রাসেলস ভাইপার সাপসহ কৃষক হাসপাতালে
রাসেলস ভাইপার সাপসহ কৃষক হাসপাতালে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা-মেয়ে, খালার অনশন 
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা-মেয়ে, খালার অনশন 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X