দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক মাস আগে শরীয়তপুরের একটি গ্রামীণ সড়কের পাশে দশটি ব্যাগভর্তি ককটেল পাওয়া গিয়েছিল। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছিল। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসের ১১ তারিখ ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ১০টি কালো ব্যাগভর্তি ১২৩টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে। এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রোববার দুপুর ১টার দিকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ। গ্রেপ্তারের পর বাচ্চু বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ধানকাঠি এলাকায় ১২৩টি ককটেল পাওয়া গিয়েছিল। এ ঘটনার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ