দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সিলেটকে বন্যার হাত থেকে রক্ষা করতে প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে সিলেটে ‘হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার্স কনসাল্টেশন ওয়ার্কশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎস্য সম্পদ। ফলে পানি প্রবাহ ব্যহত হয়েছে।
তিনি বলেন, সিলেটের নদ-নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হবে। এজন্য আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী ও জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ উপস্থিত ছিলেন।
কে