দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের হরগজ বাস ষ্টান্ডের অদুরে মেসার্স রাকিব এন্টার প্রাইজ নামে এক মিনি তেলের পাম্পে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খরব পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিনি তেলের পাম্পে মজুদ থাকা সব তেল, একটি ঘর ও পাশের একটি মুরগির ফার্মে সাড়ে ৪ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা ও ঘড় পুড়ে গেছে।
এ ঘটনায় আহত মিনি পাম্প মালিক মুখছেদের ভাতিজা আতাউর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মিনি মেশিনে তেল মটরসাইকেলে ভরার সময় বৈদ্যুতিক সর্ট সাকির্টের মাধ্যমে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়।এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কে