সাটুরিয়ায় কৃষিজমির টপসয়েল কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।