দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে রংপুরগামী মোহাম্মদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর সদরের চাঁদপুর এলাকা তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বরিশালের বাকেরগঞ্জের দুলাল মাদ্রাসা এলাকার আবু আল হোসেনের ছেলে আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারির শিবপুর গ্রামের প্রয়াত ফহম শেখের ছেলে আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া এলাকার আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খাঁন (৪৩), ঝালুকাঠির রাজাপুরের কেওয়াতা এলাকার হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস হাওলাদার (৩০)।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গ্রেপ্তাররা রাজশাহী থেকে আলু কিনতে একটি যাত্রীবাহী বাসে রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ চাঁদপুর এলাকায় তল্লাশী চালায়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জ্ঞিাসাবাদে গ্রেপ্তাররা জানায়, জাল টাকা রংপুরে গিয়ে আলু চাষীদের মূল্য পরিশোধ বাবদ প্রদান করার পরিকল্পনা ছিল। তাদের আরও জিজ্ঞাসাবাদ করে জাল টাকার কারখানার সন্ধান করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কে