দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে বাস চাপায় দিপ্তী রানী সাহা (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দিপ্তী রানী পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার সঞ্জীব সাহার স্ত্রী। এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাতে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের জামাতা (মেয়ের স্বামী) সুষেন কুমার দত্ত জানান, তার শাশুড়ি ওই রাতে স্থানীয় কদমতলা বাজার সংলগ্ন এলাকায় ধর্মীয় জগদত্রী পূজায় যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতের সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই সুজা সাহা বলেন, তার বোন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম নামের এক ভ্যান চালক বলেন, ওই নারী রাস্তার পাশ থেকে যাওয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিলো। বিষয়টি দেখে স্থানীয়রা বাসটিকে আটকে ওই নারীকে নামিয়ে রাখেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, এ বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ