দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের নাম শহিদুল ইসলাম রতন। তিনি শহরের গোদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগার সুপার ফারুক আহমেদ। তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাতে ২টার দিকে মারা যান তিনি।
জেল সুপার বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পাচ্ছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অ