দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর শহরের বালুবাড়ীর বলাই মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রোজিনা খাতুন (২৫)। সে দিনাজপুরের বিরলের শংকরপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
জানা গেছে, চিকিৎসার জন্য অটোরিকশা যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন রোজিনা। পরে জেলা শহরের বলাই মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুকন্যাসহ একটি অটো রিকশা যোগে মেডিকেল কলেজে যাচ্ছিলেন ওই নারী। বলাই মোড়ে অটোচালক দ্রুতগতিতে বাক নেওয়ার সময় শিশুসহ রাস্তার ওপর ছিটকে পড়ে মা রোজিনা খাতুন। এসময় পিছনে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় তিনি। তবে অলৌকিকভাবে শিশুটি অক্ষতভাবে প্রাণে বেচে গেছে।
কোতয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, ট্রাকটি জব্দ করেছেন তারা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আরএ