• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানার উৎপাদন কার্যক্রম চালানোর দাবিতে টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানা শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এত সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে তারা গাজীপুর মহানগরীর মহাসড়ক অবস্থান করে বিক্ষোভ শুরু করে।

সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকে। পরে ৯টার দিকে মালেকের বাড়ি, কলম্বিয়া মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কারখানাগুলো হলো- টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড।

গাজীপুরের শিল্প পুলিশের পরিদর্শক বায়োজিদ মিয়া জানান, টিএনজেড গ্রুপের আনুমানিক ১২শ’ শ্রমিক মহাসড়কে অবস্থান করছে। গত ২৩ অক্টোবর বেতন পরিশোধের কথা থাকলেও মালিক পক্ষ বেতন পরিশোধ করেনি। পরে গত ২৪ অক্টোবর সেনাবাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ৩ নভেম্বর এবং অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।

পরবর্তীতে আবার বৃহস্পতিবার (৭ নভেম্বর) টিএনজেড গ্রুপের জরুরি অফিস নোটিশে বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন/ভাতা এদিন নিজ নিজ বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। অক্টোবর মাসের বেতন/ভাতা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পরিশোধ করা হবে। উপরোক্ত বিষয় বিবেচনা করে সকলকে শনিবার (৯ নভেম্বর) থেকে উৎপাদন কাজে মনোযোগী হয়ে কাজে করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।

এদিকে, শনিবার (৯ নভেম্বর) টিএনজেড গ্রুপ চেয়ারম্যান স্বাক্ষরিত জরুরি নোটিশ বলা হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সেই সঙ্গে জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর পূর্ব ঘোষিত নোটিশের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ থাকার পরেও গত সেপ্টেম্বর মাসের বেতন/ভাতা অনিবার্য করণে পরিশোধ করতে পারি নাই। আশা করছি আগামী মাসের কোনো এক সময় সেপ্টেম্বর/অক্টোবর মাসের বেতন/ভাতা পরিশোধ করা হবে।

নোটিশে আরও উল্লেখ করেন, বর্তমানে কারখানায় বিদ্যুৎ সংযোগ না থাকায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই শনিবার (৯ নভেম্বর) কারখানার কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তাই প্রথমে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অতি শীঘ্র্রই বিদ্যুৎ সংযোগ স্থাপন করে কারখানার কার্যক্রম শুরু করা হবে।

কারখার শ্রমিকেরা বলেন, গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ সময় পার করছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে। গত দুই মাস ধরে বেতন দিই-দিচ্ছি বললেও এখন পর্যন্ত বেতন ভাতা পাইনি। আমাদের বেতন না দিয়েই কারখানা বন্ধ রেখেছে। আমাদের দাবি মেনে নিলে মহাসড়ক ছেড়ে দিব।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, টিএনজেড গ্রুপের শ্রমিকরা সকাল থেকেই বকেয়া বেতন ও কারখানার উৎপাদন কার্যক্রম চালানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

আরএ

  • গাজীপুর
  • বিক্ষোভ
  • অবরোধ
এ সম্পর্কিত আরও খবর
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।